ধামরাইয়ে বাস চাপায় কিশোর নিহত

ঢাকার ধামরাইয়ে বাস চাপায় ইমরান (১২) নামের এক কিশোর নিহত হয়েছেন। শনিবার (১৮ জানুয়ারি) সকালে উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের শ্রীরামপুর এলাকায় নীলাচল পরিবহণের একটি বাসের চাপায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমরান উপজেলার সূতিপাড়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মতিয়ার হোসেনের ছেলে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, উপজেলার শ্রীরামপুরের ব্রিজ পার হওয়ার সময় নীলাচল পরিবহনের একটি দ্রুতগামী বাস নিহত কিশোরকে চাপা দিয়ে পালিয়ে যায়। পথচারীরা গুরুতর আহত অবস্থায় তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানের কর্তব্য্রত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এব্যাপারে ধামরাই থানার উপ-পরিদর্শক শেখ কামরুল ইসলাম জানান, সকালের দিকে নীলাচল পরিবহণের একটি বাস ইমরান নামের এক পথচারীকে চাপা দিয়ে পালিয়ে যায়। আহতাবস্থায় তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাদপাতালে নেয়া হলেও তাকে বাঁচানো যায়নি।

তিনি আরো বলেন, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় ধামরাই থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর