রাজশাহীতে খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

রাজশাহীতে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার সকাল ৯টার দিকে নগরীর ডাশমারি সাতবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিহত দুই শিশুর নাম মাহিম (২) ও ফারহান (২)। মাহিম ওই এলাকার মাসুদের ছেলে এবং ফারহান একই এলাকার রনির ছেলে। দুই শিশু সম্পর্কে চাচতো ভাই।

জানা যায়, সকাল ৯ টার দিকে বাড়ির পাশে পুকুরপাড়ে খেলছিল মাহিম ও ফারহান। কিন্তু খেলার কোনো এক সময় তারা পুকুরের পানিতে পড়ে যায়। এরপর পরিবারের লোকজন দুই শিশুকে খোঁজাখুঁজি শুরু করে। ঘণ্টাখানেক পরে পুকুরের পানির মধ্যে দুই শিশু ভেসে উঠে। এরপর তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসকরা তাদের মৃত্যু ঘোষণা করেন।

নগরীর মতিহার থানার ওসি মাসুদ পারভেজ জানান, দুই শিশুর মৃত্যুর ঘটনাটি জানাজানি হওয়ার পরে ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছিল। তবে এটি নিছক পানিতে ডুবে মৃত্যু নাকি শত্রুতা করে কেউ এটি ঘটিয়েছে, সেটি তদন্ত করে দেখা হচ্ছে। তবে পরিবার থেকে এখনো এ নিয়ে কেউ কোনো অভিযোগ করেনি। ফলে বিষয়টিকে দুর্ঘটনা বলে ধরে নেওয়া হচ্ছে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর