‘সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরাই জয়ী হবেন’

আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের পক্ষে স্বতঃস্ফূর্ত জনসমর্থন দেখে তারাই বিজয়ী হবেন বলে আশাবাদ প্রকাশ করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার সকালে, রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, সিটি কর্পোরেশন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে ইভিএম নিয়ে বিষোদগার করছে বিএনপি। পরাজয় নিশ্চিত জেনেই বিএনপি ইভিএম এর বিরোধিতা করছে এবং নির্বাচন নিয়ে প্রশ্ন তুলছেন।জনগণ ক্ষমতাসীনদের রেখে বিরোধীদলকে বিজয় করে লাভ কি? তা জনগণ বুঝে। বিএনপি এতো বছরে কোন উন্নয়ন অর্জন করতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। যারা উন্নয়ন করতে পারেনি তাদেরকে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করবে না। মানুষ জানে তাদেরকে ভোট দিয়ে লাভ নেই।

এ সময় বিএনপি’র মনোনীত মেয়র প্রার্থীদের পক্ষে গণজোয়ার দাবি দলটির দিবাস্বপ্ন বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, যে সমস্ত ওয়ার্ডের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী রয়েছেন তাদেরকে নির্বাচন থেকে সরিয়ে দেয়ার ব্যাপারে সংশ্লিষ্ট নেতারা কাজ করছেন। তবে বড় দলের কিছু সমস্যা থাকতে পারে তবে তা বিজয়ে কোনো বাধা হবে না। সিটি কর্পোরেশন নির্বাচন পেছানোর ব্যাপারে আওয়ামী লীগ এবং সরকারের পক্ষ থেকে কোনো আপত্তি নেই বলেও জানান ওবায়দুল কাদের।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর