‘ইসলামে শান্তি, তাই হিন্দু ধর্ম ত্যাগ করেছি’ সবার কাছে দোয়া প্রার্থণা

ইসলাম ধর্মের বই পুস্তক পড়ে ও বিভিন্ন সময় ওয়াজ মাহফিলে আল্লাহ ও তার রাসুলের কথা শুনে ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে স্বেচ্ছায় ও স্বজ্ঞানে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন পিরোজপুরের মঠবাড়িয়ায় অসীম চন্দ্র হালদার (৩৭) নামে এক হিন্দু যুবক।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) মঠবাড়িয়া নোটারি পাবলিকে এফিডেভিট করে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। নিজের নাম পরিবর্তন করে নতুন নাম রেখেছেন মোঃ আবদুল্লাহ। সে চিত্রা গ্রামের চন্দ্র মনী হাওলাদারের ছেলে। সে পেশায় একজন নির্মাণ শ্রমিক।

জানা যায়, বুধবার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে মঠবাড়িয়া দক্ষিণ বন্দর জামে মসজিদের খতিব ও বেতমোর আশ্রাফুল উলুম ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার উপাধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওঃ মোঃ শাহ জালাল এর কাছে কালিম পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

পরে বৃহষ্পতিবার নোটারি পাবলিকে এফিডেভিট করেন। তার স্ত্রী এবং ৩ সন্তান রয়েছে। এখন থেকে সে স্ত্রী সন্তানদের থেকে আলাদা জীবন যাপন করবেন বলে জানান। আবদুল্লাহ সবার কাছে দোয়া প্রার্থণা করেছেন।

আবদুল্লাহ জানান, কুরআন, হাদিস ও ইসলাম ধর্মের বই পুস্তক পড়ে এবং ওয়াজ মাহফিল শুনে ইসলামের প্রতি আকৃষ্ট হই। বুঝতে পেরেছি ইসলাম আসলেই শান্তির ধর্ম। তাই ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে দুনিয়া ও আখেরাতে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর