ফতুল্লায় যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা, গ্রেফতার -১

নারায়ণগঞ্জের ফতুল্লার পাওনা টাকা চাওয়ায় মাসদাইর গুদারাঘাট এলাকায় আব্দুর রহিম (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। শনিবার সকালে নিহতের মা বাদী হয়ে ফতুল্লা থানায় হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় আসামী আসিফকে মুন্সিগঞ্জ থেকে গ্রেফতার করে পুলিশ।

এর আগে, গত শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে আব্দুর রহিমকে কুপিয়ে হত্যা করা হয় । নিহত আব্দুর রহিম মাসদাইর গুদারাঘাট এলাকার ইমান আলীর ছেলে ও ইলিয়াস মিয়ার বাড়ির ভাড়াটিয়া।

মামলার এজাহার থেকে জানা যায়, একই এলাকার আসিফের কাছে আব্দুর রহিম ২০ হাজার টাকা পেত। শুক্রবার রাতে আব্দুর রহিম তার পাওনা ২০ হাজার টাকা আসিফের কাছে চায়। এসময় তাদের মাঝে তর্কবিতর্কের সৃষ্টি হয়। তর্কবির্তকের এক পর্যায়ে আসিফ ও তার মা সহ অজ্ঞাত ২/৩ জন মিলে আব্দুর রহিমকে কুপিয়ে হত্যা করে। এসময় স্থানীয়রা আব্দুর রহিমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষন করেন।

ফতুল্লা থানার পরিদশর্ক আজগর জানান, জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামী আসিফকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের গ্রেফতারকৃতদের চেষ্টা চলছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর