পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত

পঞ্চগড়ের তেতুলিয়া থেকে ইত্যাদির শুটিং দেখে বাড়ি ফেরার পথে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দাড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে ধাক্কা খেয়ে দাইমুল ইসলাম (৫০) নামে মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। শুক্রবার রাতে পঞ্চগড়-তেতুলিয়া মহাসড়কের লাল স্কুল এলাকায় এ দুঘটনাটি ঘটে।

নিহত দাইমুল ইসলাম(৫০) ডোকরোপাড়া এলাকার মৌলভী মসলিমউদ্দীনের ছেলে ও পঞ্চগড় পুলিশ সুপার কার্যালয়ের স্টেনো টাইপিস্ট।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ইত্যাদির শুটিং দেখে তেতুলিয়া থেকে মোটর সাইকেল যোগে পঞ্চগড়ে যাওয়ার পথে তেতুলিয়া-পঞ্চগড় মহাসড়কের লাল স্কুল এলাকায় মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দাড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে ধাক্কা খেয়ে ট্রাকের ভিতরে ছিটকে পড়ে। তাৎক্ষনিক স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোটর সাইকেল আরোহী দাইমুলকে মৃত ঘোষণা করে।

দাইমুলের মৃত্যুর খবর শুনে তাৎক্ষনিক হাসপাতালে ছুটে আসেন,পঞ্চগড় পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী,জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনসহ প্রশাসনের কর্মকতার্রা।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর