শীতের দাপট কমলেও বৃষ্টি হতে পারে দেশের বিভিন্ন স্থানে

সারা দেশে শীতের দাপট কিছুটা কমে এসেছে। রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা সামান্য বেড়েছে। এদিকে, রংপুর বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ঘন কুয়াশা কমে গিয়ে সূর্যের দেখা মিলছে। শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১০ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। তবে আরেক দফা শীতের একটি বলয় বাংলাদেশের কাছে হিমালয়ের পাদদেশে বিরাজ করার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সপ্তাহের শেষ দিকে আবারও হিমেল হাওয়া বয়ে যেতে পারে।

এছাড়া, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। রংপুর বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির হওয়ার সম্ভবনা রয়েছে। এছাড়া, দেশের কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলেও পূর্বাভাস দেয়া হয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর