আবারো মুখোমুখি দেবর-ভাবি

জাতীয় পার্টিতে আবারো মুখোমুখি অবস্থানে ভাবি রওশন এরশাদ এবং দেবর জিএম কাদের। বুধবার রওশন এরশাদের মনোনীত ১৬ জনকে পদোন্নতির বিপরীতে, শুক্রবার অর্ধশতাধিক নেতাকে বিভিন্ন পদ দিয়ে পাল্টা কমিটি দিয়েছেন দলের চেয়ারম্যান জি এম কাদের।

শুক্রবার পার্টির কেন্দ্রীয় কমিটিতে নতুন ২৯ জন উপদেষ্টা, ৩৭ জন ভাইস চেয়ারম্যান এবং ১৪ জন যুগ্ম মহাসচিবের নাম ঘোষণা করেন চেয়ারম্যান জি এম কাদের। নিজের স্ত্রী ও বোনকে বানিয়েছেন উপদেষ্টা। এছাড়া প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বড় ছেলে সাদ এরশাদকে দলের যুগ্ম মহাসচিবের পদ দেয়া হয়েছে।

অথচ মাত্র দু’দিন আগে সাদের মা ও জাপার প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ তার ক্ষমতাবলে সাদকে দলের কো-চেয়ারম্যানের পদ দিয়েছিলেন। এছাড়া রওশন যে ১৬ জনকে পদ দিয়েছিলেন, তাদের মধ্যে সাদ ছাড়া ছয়জনকে কমিটিতে রেখেছেন জি এম কাদের। যাতে ভাইস চেয়ারম্যান পদের একজন ছাড়া বাকিদের জুটেছে অন্যপদ।

আগেও দলের বিভিন্ন সিদ্ধান্তে দেবর-ভাবিকে পরস্পর বিরোধী অবস্থানে থাকতে দেখা গেছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর