নওগাঁর মান্দায় বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশ পরিদর্শক শহিদুল ইসলাস ও এ এস আই ফেরদৌস আলী তার সঙ্গীয় ফোর্স সহ শুক্রবার বিকেলে মান্দা উপজেলার হার কিশোর গ্রামের গাইভরা ব্রীজের উপর হতে দুই মাদক ব্যাবসায়ীকে আটক করে।
আটককৃতরা হলেন, মান্দা উপজেলার বিজয়পুর পশ্চিমপাড়া গ্রামের সাত্তার মন্ডলের ছেলে আরিফুল ইসলাম আরিফ (২৫)ও চকভবানী গ্রামের মোজাম্মেল হকের ছেলে সাদ্দাম হোসেন (২৬)।এরা দুই মাদক ব্যবসায়ী একাধিক মামলার আসামী বলে জানা যায়।
নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম সামছুদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে ডিবি পুলিশের সদস্যরা শুক্রবার বিকেলে অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশ পরিদর্শক শহিদুল ইসলাস ও এ এস আই ফেরদৌস আলী তার সঙ্গীয় ফোর্স সহ শুক্রবার বিকেলে মান্দা উপজেলার হার কিশোর গ্রামের গাইভরা ব্রীজের উপর হতে ৪০০শত পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যাবসায়ীকে আটক করে। এ সংক্রান্তে সংশ্লিষ্ঠদের বিরুদ্ধে থানায় মামলা রুজু হয়।
বার্তা বাজার / ডব্লিও.এস