২০১৯-২০ ইং অর্থবছরে ঢাকার সাভারের ভাকুর্তা ইউনিয়নে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী (ইজিপিপি) প্রকল্পের ১ম পর্যায়ে সরকারী বরাদ্দের ২৩ লক্ষ ৬৮ হাজার টাকার উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে। সাভার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার নিকট থেকে তথ্য অধিকার আইনে প্রাপ্ত তথ্যের সরেজমিন অনুসন্ধানে গেলে বিষয়টি জানা যায়।
এই অর্থবছরে মোট ৯টি প্রকল্পে সরকারী বরাদ্দ আসে। সর্বমোট ২৯৬ জন শ্রমিক দৈনিক ২ শত টাকা মজুরিতে ৪০ দিনে প্রকল্পের কাজগুলি সম্পন্ন করে।
ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রহমত আলী সরকারের তত্বাবধানে নালিয়াশুর নাসিরের দোকান হতে সাংবাদিকের বাড়ী পর্যন্ত রাস্তা সংস্কার কাজটি ৩০ জন হতদরিদ্র শ্রমিক ৪০ দিনে শেষ করে। এই প্রকল্পে বরাদ্দ ছিলো ২ লক্ষ ৪০ হাজার টাকা।
২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আকবর হোসেনের তত্বাবধানে চরতুলাতলি তিন রাস্তার মোড় হতে দুলালের বাড়ী পর্যন্ত রাস্তার সংস্কার কাজে বরাদ্দ ছিলো ২ লক্ষ ৪০ হাজার টাকা। ৩০ জন শ্রমিক এই প্রকল্পে কাজ করে।

নন্দের খামার শওকত আলীর বাড়ী হতে রুবেলের দোকান পর্যন্ত রাস্তা সংস্কার কাজে সরকারী বরাদ্দ আসে ২ লক্ষ ৪০ হাজার টাকা। সংরক্ষিত (১,২,৩) নং ওয়ার্ড সদস্য কানিজ ফাতেমা শিল্পীর তত্বাবধানে ৩০ জন শ্রমিক ৪০ দিনে কাজটি শেষ করে।
চুনারচর মেইন রোড হতে মজিবরের জমি পর্যন্ত রাস্তা সংস্কারের কাজ সরকারী বরাদ্দ ২ লক্ষ ৫৬ হাজার টাকার বিপরীতে সম্পন্ন করেন ৪নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ আঃ রশিদ। মোট ৩২ জন শ্রমিক ৪০ দিনে প্রকল্পের কাজটি শেষ করে।
৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আঃ আজিজ রতনের তত্বাবধানে হিন্দু ভাকুর্তা নিখিল ডাক্তারের জমি হতে হাজী নোয়াব আলীর জমি পর্যন্ত রাস্তা সংস্কারের কাজ ৩২ জন শ্রমিক ৪০ দিনে সরকারী বরাদ্দের ২ লক্ষ ৫৬ হাজার টাকার বিপরীতে সম্পন্ন করে।
ভাকুর্তা কুদ্দুছ হাজীর বাড়ী হতে কাশেমের বাড়ী পর্যন্ত রাস্তা সংস্কারের কাজে সরকারী বরাদ্দ আসে ২ লক্ষ ৫৬ হাজার টাকা। ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মাজহারুল ইসলাম এর তত্বাবধানে ৩২ জন শ্রমিক ৪০ দিনে কাজ শেষ করে।
মোগড়াকান্দা ব্রীজ সংলগ্ন মেইন রোড হতে পাঁচুলী পর্যন্ত রাস্তা সংস্কারের কাজে বরাদ্দ আসে ২ লক্ষ ৪০ হাজার টাকা। ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য হাজী মোঃ জাকির হোসেনের তত্বাবধানে ৩০ জন শ্রমিক ৪০ দিনে কাজ শেষ করে।
শ্যামলাশী ভাড়ালিয়া পাড়া জজ সাহেবের বাড়ী হতে মজিদ শেখের বাড়ী ভায়া হাসেমের বাড়ী হতে জজ সাহেবের বাড়ী পর্যন্ত রাস্তা সংস্কার কাজ ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জাকির হোসেনের তত্বাবধানে ৩০ জন শ্রমিক ৪০ দিনে শেষ করে। এই প্রকল্পে সরকারী বরাদ্দ ছিলো ২ লক্ষ ৪০ হাজার টাকা।
২০১৯-২০ অর্থবছরে ভাকুর্তা ইউনিয়নে ইজিপিপি প্রকল্পের সর্বশেষ কাজটি হলো- লুটেরচর মন্নাফ মিস্ত্রীর বাড়ী হতে মেইনরোড পর্যন্ত ভায়া শ্যামলাশী ফোরকান মিস্ত্রীর বাড়ী হতে জমির হাজীর বাড়ীর মসজিদ পর্যন্ত রাস্তা সংস্কার। ৯নং ওয়ার্ড সদস্য হাজী মোঃ ইয়াসিন মিয়ার তত্বাবধানে ৫০ জন শ্রমিক ৪০ দিনে কাজটি শেষ করে। এই প্রকল্পে সরকারী বরাদ্দ ছিলো ৪ লক্ষ টাকা।
সাভার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ একরামুল হক জানান, এই ইউনিয়নের ৯টি প্রকল্পই সরকারি বিধি মেনে সম্পন্ন হয়েছে।
বার্তা বাজার / ডব্লিও.এস