নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর গুদারাঘাট এলাকায় আব্দুর রহিম (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত রহিম মাসদাইর গুদারাঘাট এলাকার ইমান আলীর ছেলে ও ইলিয়াস মিয়ার বাড়ির ভাড়াটিয়া।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, এলাকাবাসী সুত্রে জানা গেছে তুচ্ছ ঘটনা নিয়ে এ হত্যাকান্ড ঘটেছে। তদন্তের পর আসল ঘটনা জানা যাবে, হত্যাকারীদের ধরতে চেষ্টা চলছে।
বার্তা বাজার / ডব্লিও.এস