দেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এশিয়ান টেলিভিশন সাত পেরিয়ে আটে পদার্পণ করেছে।
সাত পেরিয়ে আটে পদার্পণ, সবার সাথে এশিয়ান টেলিভিশন’ এ শ্লোগানে বর্ণাঢ্য আয়োজনে আলোচনা সভা ও বর্ষপূর্তির কেক কাটার মধ্যদিয়ে সিরাজগঞ্জে সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় সিরাজগঞ্জ প্রেস ক্লাব কার্যালয়ে পালিত হয়েছে।
সিরাজগঞ্জ প্রেস ক্লাব’র সভাপতি হেলাল উদ্দিন এর সভাপতিত্বে ও আরটিভির স্টাফ রিপোর্টার সুকান্ত সেন’র সঞ্চালনায় প্রতিষ্ঠাবাষির্কীর কেক কাটেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফিরোজ মাহমুদ।
এ সময় স্বাগত বক্তব্য রাখেন এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার জিন্নাহ ফারুক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ। এদিকে দর্শকের ভালোবাসায় সিক্ত সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকীর উৎসব উপস্থিত সকলের মাঝে অন্য রকম মিলন মেলায় পরিণত হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে এশিয়ান টেলিভিশন মানসম্মত অনুষ্ঠান নির্মাণ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের এ ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
আয়োজক স্টাফ রিপোর্টার জিন্নাহ ফারুক সাত পেড়িয়ে আট বছরে পা রাখার পিছনে সকলের সহযোগীতা ও সমর্থনের জন্য এশিয়ান টিভির বিজ্ঞাপন দাতা, ক্যাবল অপারেটর ও দর্শক শ্রোতাদের ধন্যবাদ জানান।
এ সময় সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস রবিন, সহ-সাধারণ সম্পাদক ইসরাইল হোসেন বাবু, সিনিয়র সাংবাদিক হেলাল আহম্মেদ, সিরাজগঞ্জ টেলিভিশন ফোরামের সভাপতি এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি ফোরদৌস হাসান, সিরাজগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি অশোক ব্যানার্জি, সিরাজগঞ্জ জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ও ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি দীলিপ গৌর, যমুনা টিভির স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল, প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক জহরুল ইসলাম, সিরাজগঞ্জ নাট্য ফেডারেশনের সভাপতি হীরক গুণ, সলঙ্গা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম দুলাল উদ্দিন আহম্মেদ, সাংবাদিক সুমন মৃধাসহ রাজনীতিবিদ থেকে শুরু করে সাংবাদিক, সংস্কৃতিকর্মী ও বিভিন্ন সংগঠনসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বার্তা বাজার / ডব্লিও.এস