স্বর্ণের দোকানে প্রকাশ্যে ডাকাতি, ভিডিও ভাইরাল

হঠাৎ করেই ভেঙেচুরে স্বর্ণের দোকানে ঢুকে পড়ে দামি গাড়ি। কালো রঙের গাড়িটি থেকে মুহূর্তে নেমে আসেন কালো পোশাক পরা কয়েক ব্যক্তি। দোকান থেকে স্বর্ণের গহনা দিয়ে ভরতে থাকেন ব্যাগে।

সম্প্রতি যুক্তরাজ্যের এক স্বর্ণে দোকানে প্রকাশ্যে এমন ডাকাতির ঘটনা ঘটেছে। দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম ডেইলি মেইল ওই ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে।

খবরে বলা হয়েছে, যে গাড়িটি স্বর্ণের দোকানে ঢুকিয়ে দেয়া হয়েছিল সেটি ছিল একটি বিলাশবহুল রেঞ্জ রোভার। শেফার্ড বুশ জুয়েলারির একটি দোকানে হানা দেয় ডাকাত দল।

তবে, দোকানের কর্মচারি এক ডাকাতকে ঘটনাস্থলে আটক করতে সক্ষম হয়। আটক হওয়া ব্যক্তির নাম বেন ওয়েজেনার (৩৪)। তার বিরুদ্ধে বিপজ্জনক গাড়ি চালানো, অবৈধ অস্ত্র চালানো ও ডাকাতির অভিযোগ আনা হয়েছে।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর