ঢাকার ধামরাইয়ের চৌহাট ইউনিয়নে ২০১৯-২০ ইং অর্থবছরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান (ইজিপিপি) কর্মসূচির আওতায় (১ম পর্যায়) মোট ৩টি প্রকল্পে ১১ লক্ষ ২৮ হাজার টাকার উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে। ধামরাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার নিকট তথ্য অধিকার আইনে প্রাপ্ত তথ্যের অনুসন্ধানে গিয়ে বিষয়টি জানা যায়।
চৌহাট আঞ্জুর বাড়ীর সামনে ব্রীজ হতে চর চৌহাটের রাস্তা মেরামত প্রকল্পে ‘১৯-২০ অর্থবছরে সরকারী বরাদ্দ আসে ৪ (চার) লক্ষ টাকা। ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য জাকির হোসেনের তত্বাবধানে ৫০ (পঞ্চাশ) জন অতিদরিদ্র শ্রমিক দৈনিক ২০০ (দুইশত) টাকা মজুরিতে ৪০ (চল্লিশ) দিনে প্রকল্পটির কাজ শেষ করে।
ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল করিমের তত্বাবধানে নিকলা পাকা রাস্তার সামনে হতে ভাকুলিয়া রাস্তা মেরামতের কাজটি সম্পন্ন হয়। এই প্রকল্পে ৪১ (একচল্লিশ) জন শ্রমিক দুইশত টাকা মজুরিতে মোট ৪০ (চল্লিশ) দিনে কাজ শেষ করে। এই প্রকল্পে সরকারী বরাদ্দ আসে ৩ (তিন) লক্ষ ২৮ (আটাশ) হাজার টাকা।
এছাড়া, সন্ধিতারা আদর্শগ্রাম হতে খেয়াঘাট পর্যন্ত রাস্তা নির্মাণ কাজটি ৫০ (পঞ্চাশ) জন অতিদরিদ্র শ্রমিক দৈনিক ২০০ (দুইশত) টাকা মজুরিতে ৪০ (চল্লিশ) দিনে প্রকল্পটির কাজ শেষ করে। এই প্রকল্পে সরকারী বরাদ্দ হিসেবে আসা ৪ (চার) লক্ষ টাকার বিপরীতে উন্নয়ন কাজটি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য সাইফুল ইসলামের তত্বাবধানে সম্পন্ন হয়।
এব্যাপারে ধামরাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, সরকারী বিধি মেনেই প্রকল্প তিনটির কাজ সম্পন্ন হয়েছে।
বার্তা বাজার / ডব্লিও.এস