শ্রীনগরে যুব মিনি ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন

মুন্সীগঞ্জের শ্রীনগরে ফৈনপুর যুব উন্নয়ন সমিতি উদ্যোগে এক যুব মিনি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়। আজ শুক্রবার বিকালে ফৈনপুর কবরস্থান খেলার মাঠে টুর্নামেন্ট শুভ উদ্বোধন করেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ মসিউর রহমান মামুন।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে জনাব মোঃ লতিফ শেখ সাভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন মুন্সীগঞ্জ -১ আসনে সংসদ সদস্য মাহি বি চৌধুরী।

এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন শ্রীনগর উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোঃহামিদুল্লাহ খান মুন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হাজী মোঃ মহিউদ্দিন মিয়া, রবি বিল্ডার্স চেয়ারম্যান হাজী মোঃ শহিদুর রহমান নূর, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ আবুল কালাম আজাদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, এল.বি গামেন্টর্স হাজী মোঃ লুৎফর রহমান, হাজী মোঃ উজ্জল শেখ , হাজী মোঃ স্বপন ঢালী প্রমুখ।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর