অসহায়দের মাঝে খাদ্য ও শীতবস্ত্র বিতরণ করলেন অ্যাটর্নি জেনারেল

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পৃথক পৃথকভাবে বৃদ্ধাশ্রমসহ ৮শতাধিক অসহায়, গরীব শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। অবৈধভাবে খাল দখলকারীদের উচ্ছেদ অভিযানে শতাধিক ক্ষতিগ্রস্থ পরিবারকে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম তার নিজ অর্থায়নে ২০ কেজি চাল, ২ কেজি তেল, ২ কেজি ডাল ও ১ কেজি মুড়িসহ খাদ্য সামগ্রী বিতরণ করেন। সে সাথে তিনি উপজেলার বৃদ্ধাশ্রম, চর ও কনকসারে ৫শতাধিক শীতার্তদের শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন।

আজ শুক্রবার বেলা ১১টার সময় উপজেলার কনকসার ইউনিয়ন পরিষদ থেকে ২শতাধিক ও লৌহজং-তেউটিয়া ইউনিয়নের চরে অবস্থিত উপজেলার একমাত্র সরকারি বৃদ্ধাশ্রমে ও তেউটিয়া চরের ৩শতাধিক অসহায়, গরীব শীতার্তদের শীতবস্ত্র দেন।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন লৌহজং উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মু. রাসেদুজ্জামান, উপজেলা স্বে”ছাসেবক লীগের সভাপতি ইলিয়াস আহম্মেদ মোল্লা, কনকসার ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, নাসির উদ্দিন জুয়েল, অ্যাডভোকেট মাসুদ মিয়া, সুজন মেম্বার, পলাশ কুমার দে, শিমুল কুমার দেসহ আরও অনেকে।

এদিকে ঐদিন সকালে লৌহজং উপজেলার খড়িয়া মুক্তি সংঘ নামক এক সামাজিক সংগঠনের নিজ অর্থায়নে কুমারভোগের ৩শতাধিক অসহায়, গরীব শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। খড়িয়া মুক্তি সংঘের সভাপতি ফেরদৌস আলম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান খোকনের সঞ্চালণায় কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমারভোগ ইউনিয়ন আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. সেলিম দেওয়ান, সংগঠনটির সহ-সভাপতি নাসির বেপারী, আবুল খায়ের জুন্নু, আনোয়ার হোসেন জনি প্রমুখ।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর