আগামীকাল আগারগাঁও-শেওড়াপাড়ায় গণসংযোগ করবেন আতিকুল

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম শনিবার (১৮ জানুয়ারি) আগারগাঁও-শেওড়াপাড়া এলাকায় থেকে গণসংযোগ শুরু করবেন। সকাল ১১টায় আগারগাঁও তালতলা বাসস্ট্যান্ড থেকে নির্বাচনী প্রচারণার নবম দিনের মতো গণসংযোগের শুরু করবেন আতিকুল ইসলাম।

বিষয়টি নিশ্চিত করেন মেয়রপ্রার্থী আতিকুল ইসলামের একান্ত সচিব সাইফুদ্দিন ইমন। তিনি জানান, শনিবার আগারগাঁও তালতলা বাসস্ট্যান্ড থেকে গণসংযোগ শুরু করে পশ্চিম শেওড়াপাড়া, ওয়াসা রোড, পূর্ব শেওড়াপাড়া, ইব্রাহিমপুর, বিআরটিএ-র পেছনে সেনপাড়া পর্বতা এলাকায় গণসংযোগের মাধ্যমে নৌকার পক্ষে ভোট চাইবেন তিনি।

এর আগে গত শুক্রবার (১০ জানুয়ারি) উত্তরা থেকে আনুষ্ঠানিকভাবে গণসংযোগ শুরু করেন আওয়ামী লীগের এ প্রার্থী। এরই ধারাবাহিকতায় শনিবার নবম দিনের মতো গণসংযোগ পরিচালিত হবে।

প্রসঙ্গত, আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দুই সিটির প্রতিটি কেন্দ্রে ভোটগ্রহণ হবে ইভিএমের মাধ্যমে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর