টেকনাফে ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক

কক্সবাজারের টেকনাফে সাড়ে ৯শ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা নারীকে আটক করেছে কোস্ট গার্ড।

শুক্রবার (১৭ জানুয়ারি) ভোরে পৌরসভার নাইট্যং পাড়া এলাকা একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. শাহ জিয়া।

ধৃত নারী লেদা ২৪নম্বর ক্যাম্পের এলএসএসবি ব্লকে বসবাসকারী রোহিঙ্গা লাল মিয়ার মেয়ে ছানোয়ারা বানু (১৯)।

লে. শাহ জিয়া জানান- আটক নারীকে জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত ৯হাজার ৫শ পিস ইয়াবা পাচারের জন্য ওই বাড়িতে মজুদ রেখেছিলো এবং সে মাদক কারবারের সাথে জড়িত বলে স্বীকার করেছে। পরে ধৃত নারীকে মাদকসহ সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

তবে কার বাড়ি থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে সে ব্যাপারে স্পষ্ট কিছুই বলেনি উক্ত কর্মকর্তা।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর