শ্যামনগরে দুটি তক্ষকসহ বন্যপ্রাণী চোরাকারবারী আটক

সাতক্ষীরার শ্যামনগর থেকে দুটি মূল্যবান তক্ষকসহ এক বন্যপ্রাণী চোরাকারবারীকে আটক করেছে র‍্যাব-৬ এর সদস্যরা। শুক্রবার বিকালে উপজলার খগড়াদানা গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক বন্যপ্রানী চোরাকারবারীর নাম সাইদুল ইসলাম গাজী (৪৬)। তিনি শ্যামনগর উপজেলার খগড়াদানা গ্রামের মৃত হামিজ উদ্দীন গাজীর ছেলে।

র‍্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক এ.এসপি শাহিনুর ইসলাম জানান, শ্যামনগর উপজেলার খগড়াদানা গ্রামে কতিপয় ব্যক্তি বন্য প্রাণী “ জীবিত তক্ষক” অবৈধ ভাবে ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্য অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্ব র‍্যাবের একটি আভিযানিকদল সেখানে অভিযান চালায়। এ সময় সাইদুল গাজীর বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর থেকে উক্ত দুটি জীবিত তক্ষকসহ তাকে হাতে নাতে আটক করা হয়।

তিনি আরো জানান, আটক বন্যপ্রাণী চোরাকারবারী সাইদুল গাজীর বিরুদ্ধে মামলা দিয়ে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

বার্তা বাজার/ এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর