উত্তরায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর উত্তরায় আজমপুর এলাকায় দ্রুতগতির একটি বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে আজমপুর উত্তরা পূর্ব থানার সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

উত্তরা পূর্ব থানার এসআই আরাফাত জানান, বেপরোয়া গতিতে আসা একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দিলে দুজন আরোহীসড়কে ছিটকে পড়ে। পরে দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। তাৎক্ষণিকভাবে নিহত দুজনের পরিচয় জানা যায়নি। তবে পরিচয় জানার চেষ্টা চলছে।

আরাফাত আরো জানান, বাসটিকে ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে। চালক-হেলপারকে আটক করার চেষ্টা চলছে।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর