আন্ত:প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ

শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ এই শ্লোগানে সিরাজগঞ্জের তাড়াশে আন্ত: প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) দিনব্যাপী উপজেলার হাসপাতাল সংলগ্ন খেলার মাঠে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিয়োগিতার আয়োজন করে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।

উক্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সাংসদ অধ্যাপক ডাঃ এম এ আজিজ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, তাড়াশ সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখ, মাধাইনগর ইউপি চেয়ারম্যান আবু হাসান মির্জা, উপজেলা শিক্ষা অফিসার আখতারুজ্জামান, সহকারী শিক্ষা অফিসার আব্দুল লতিফ ও মাহমুদুর রহমান, শিক্ষক নেতা আইয়ুবুর রহমান রাজন, সেরাজ সরকার, মোহাম্মদ উল্লাহ ইউসুফ আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনিছ প্রধান, সভাপতি ইকবাল হাসান রুবেল, সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ আকাশ, পৌর ছাত্রলীগের সভাপতি আতিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফ প্রমূখ। পরে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি পুরস্কার তুলে দেন।

বার্তাবাজার /এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর