মুন্সীগঞ্জে বন্ধুসভার কম্বল বিতরণ

মুন্সিগঞ্জের সদর উপজেলায় দরিদ্র শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে প্রথম আলোর পাঠক সংগঠন মুন্সিগঞ্জ বন্ধুসভার উদ্যোগে কম্বল দেওয়া হয়।

শহরের বিভিন্ন এলাকার প্রায় ৫০ টি দরিদ্র পরিবারকে কম্বল দেওয়া হয়। এমন তীব্র শীতে কম্বল পেয়ে খুশি হয় তাঁরা।

এসময় হাটলক্ষীগঞ্জ এলাকার ফুলবানু বেগম বলেন, ধলেশ্বরী নদীর পাড়েই তাঁর ঘর। নদীর পাড় অনেক শীত। তবে শীত নিবারণের জন্য যথেষ্ঠ গরম কাপর ছিলনা। তাঁর এক প্রতিবেশি তাঁদের অব্যহৃত একটি পুরোনো কম্বল দিয়েছিল। আজকে বন্ধুসভার উদ্যােগে নতুন কম্বল পেয়ে ভীষণ খুশি সে।

‌কম্বল বিতরণে উপস্থিত ছিলেন, প্রথম আলোর মুন্সিগঞ্জ প্রতিনিধি ফয়সাল হোসেন, বন্ধুসভার সভাপতি মুন্না সিকদার, সাধারণ সম্পাদক ইমরান হোসেন, উপদেষ্টা সালমা মুস্তারি, জহুরা খানম রোজী, বন্ধু অনিক, সালহ উদ্দিন, মো. আসাদ, আরশি ইসলাম, তাসনিমসহ আরোও অনেক বন্ধুরা।

বার্তাবাজার /এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর