সিরাজদিখানে শিক্ষা উপকরণ ও কম্বল বিতরণ

মুন্সীগঞ্জের সিরাজদিখানের পূর্ব শিয়ালদী আদর্শ ক্লাব ও লাইব্রেরীর উদ্যেগে ১৮০ জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ ও ২০০ জন দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

এছাড়া ৮ জন শিক্ষার্থীকে পিএসসিতে জিপিএ ৫ পাওয়ায় সম্মাননা ও অতিথিদের সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। আজ শুক্রবার বিকাল ৪ টায় উপজেলার ইছাপুরা ইউনিয়নের পুর্ব শিয়ালদী আদর্শ ক্লাব ও লাইব্রেরীর আঙ্গিনায় এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষা উপকরণ ও কম্বল বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ। সংগঠনের সভাপতি মো. বাবুল মৃধার সভাপতিত্বে আরো অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, বালুচর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু বকর সিদ্দিক, ইছাপুরা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো. সুমন মিয়া, সাধারণ সম্পাদক বাবু চৌধুরী, জেলা ছাত্রলীগ সহ-সভাপতি মো. মহসিন রেজা, সমাজ সেবক মো. গোলাম মোস্তফা প্রমুখ।

এ সময় সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুল্লাহ হাবিবের সঞ্চালণায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ ডালিম খান।

বার্তাবাজার /এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর