৩ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ভরসা বাঁশের সাঁকো

আশাশুনি উপজেলার খাজরায় একটি মাত্র বাঁশের সাঁকোর উপর ভরসা করে ৩টি বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থী ও এলাকাবাসী চলাচল করে আসছেন।

খাজরা ইউনিয়নের গজুয়াকাটি সরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন চেউটিয়া খালের উপর নির্মিত বাঁশের সাঁকোটি এলাকার মানুষের পারাপারের একমাত্র সম্বল। বর্তমানে সাঁকোটি জনাজীর্ণ ও নড়বড়ে হয়ে যাওয়ায় ঝুঁকিপূর্ণ অবস্থার সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, বাইনতলা আর সি মাধ্যমিক বিদ্যালয়, ত্রয়োদশ পল্লী মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং গজুয়াকাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছ্ত্রা-ছাত্রীদের একটি বড় অংশ জীবনের ঝুঁকি নিয়ে এ ঝুঁকিপূর্ণ সাঁকোর উপর দিয়ে প্রতিদিন পারাপার হয়ে থাকে। এছাড়া এলাকার সাধারণ জনগণ বিভিন্ন প্রয়োজনে উপজেলাসহ পাশ্ববর্তী কয়েকটি বাজারে যাতায়াত করে থাকে।

স্থানীয়রা জানান, কৃষি কাজসহ নিত্য প্রয়োজনীয় মালামাল আনা নেওয়ার ক্ষেত্রে চরম ভোগান্তি পোহাতে হয় তাদের। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে বহুবার অবগতি করা হলেও অদ্যাবধি তারা কোন পদক্ষেপ গ্রহণ করেননি। একাধিক অভিভাবক এ প্রতিবেদককে জানান, সাঁকো অত্যান্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় শত ব্যস্ততার মাঝেও সকালে ছেলে মেয়েদের বাঁশের এসাঁকো পার করে স্কুলে পাঠাতে হয়। এবং ছুটি শেষে আবারও তাদেরকে পার করে বাড়ীতে নিয়ে আসতে হয়। অনিতা, স্বরসতিসহ কয়েকজন শিক্ষার্থী জানায়, ঝুঁকিপূর্ণ সাঁকোটি পারাপার হতে তাদের ভোগান্তির অন্ত থাকে না।

অনেক শিক্ষার্থী পা পিছলে সাঁকো থেকে খালের পানিতে পড়ে বইপত্র বিনষ্ট ও আহত হলেও সাঁকোর স্থানে এখনও ব্রীজ বা কালভার্ট নির্মানের ব্যবস্থা করা হয়নি। এব্যাপারে জানতে চাইলে কালিকাপুর ইউপি সদস্য ইব্রাহিম গাজী জানান, বিষয়টি নিয়ে খাজরা ইউপি চেয়ারম্যানের সাথে আলোচনা করা হয়েছিলো। চেয়ারম্যানের মাধ্যমে বিষয়টি উর্দ্ধতন কতৃপক্ষের কাছেও তুলে ধরা হয়েছে কিন্তু কালভার্ট বা ব্রীজ নির্মানের কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

কোমলমতি শিক্ষার্থী ও সাধারণ মানুষের যানমালের নিরাপত্তার স্বার্থে ঝুঁকিপূর্ণ এই বাঁশের সাঁকোর স্থানে অতিদ্রুত ব্রীজ বা কালভার্ট নির্মানের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে জোর দাবী জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

এ্যব্যাপারে উপজেলা নির্বাহী অফিসর মীর আলিফ রেজার সাথে কথা বললে তিনি জানান, সমস্যার কথা জানাছিলনা, দেখে বুঝে ব্যবস্থার উদ্যোগ গ্রহণ করা হবে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর