ছুটির দিনে জমজমাট বাণিজ্য মেলা

সাপ্তাহিক ছুটির দিনে জমজমাট হয়ে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা।

শুক্রবার সকাল থেকেই রাজধানীর শেরেবাংলা নগরের মেলা প্রাঙ্গণে দেখা যায় হাজার হাজার ক্রেতা-দর্শনার্থীর ভিড়।

বিপুল জনসমাগমে খুশি বিক্রেতারাও। মেলা প্রাঙ্গণ খোলার সাথে সাথেই টিকেট কাউন্টারের সামনে দেখা যায় ক্রেতা-দর্শনার্থীর লাইন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে তাদের সংখ্যা। দুপুর ১২টার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় মেলা প্রাঙ্গণ।

ছাড় বা বিভিন্ন রকম অফার চলছে যেসব স্টলে, সেসব স্টলে দেখা যায় ক্রেতাদের উপচে পড়া ভিড়। মেলায় প্রথম কয়েক দিন কম বেচা-কেনা হলেও এখন ক্রমেই বিক্রি বাড়ছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর