ময়মনসিংহে শপিং কমপ্লেক্সে আগুন

ময়মনসিংহ শহরের গাঙ্গিনাপাড় এলাকায় আজাদ শপিং কমপ্লেক্সের মার্টেকে লাগা আগুনে পুড়ে গেছে দুটি দোকান।

শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুর ২ টার দিকে আজাদ মার্টেকের নিচ তলায় অর্ণপূর্ণা কসমেটিক এর দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানায় স্থানীয়রা।

আহাজারী

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপ পরিচালক আবুল হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আধাঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে অর্ণপূর্ণা কসমেটিক এর দোকান ছাড়াও পুড়ে গেছে একটি জুতার দোকান। ক্ষতিগ্রস্ত হয়েছে আরো কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান।

আগুনে পুড়ে গেছে দুটি দোকান। ছবি: বার্তা বাজার

তিনি আরো বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে, প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কারণ জানাযায়নি। স্পাহিক ছুটির দিন থাকায় মার্টেক বন্ধ ছিলো।

তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে প্রায় অর্ধকোটি টাকার মালামাল পুড়ে গেছে।

বার্তাবাজার /এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর