বিজেপির তহবিলে ২৪১০ কোটি ৮ লক্ষ টাকা

গত আর্থিক বছরে ভারতের ছয়টি জাতীয় রাজনৈতিক দল মোট যা আয় করেছে, তার ৬৫.১৬% গিয়েছে বিজেপির তহবিলে। ২০১৮-১৯-এ তাদের মোট আয় হয়েছে ২৪১০ কোটি ৮ লক্ষ টাকা। খরচ করেছে তার ৪১.৭১%, টাকার অঙ্কে যা ১০০৫ কোটি ৩৩ লক্ষ। এর মধ্যে ৭৯২ কোটি টাকার বেশি প্রচারের কাজে ব্যবহার করেছে বিজেপি। বাকিটা সাংগঠনিক কাজে।

আয়ে দ্বিতীয় স্থানে কংগ্রেস, ৯১৮ কোটি ৩ লক্ষ টাকা। তাদের খরচের পরিমাণ ৪৬৯ কোটি ৯২ লক্ষ টাকা, অর্থাৎ আয়ের ৫১.১৯%। নির্বাচন কমিশনকে দেওয়া হিসেব বিশ্লেষণ করে এই তথ্য জানিয়েছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস। সংগঠনটি জানাচ্ছে, আগের আর্থিক বছরের তুলনায় ২০১৮-২০১৯-এ বিজেপির সম্পদ বেড়েছে ১৩৪.৫৯%। আর কংগ্রেসের বেড়েছে ৩৬০.৯৭%।

আয় সবচেয়ে বেশি বেড়েছে তৃণমূলের, ৩৬২৮.৪৭%। তৃণমূল তার মোট আয় ১৯২ কোটি ৬৫ লক্ষ টাকা থেকে খরচ করেছে সাড়ে ১১ কোটি ৫০ লক্ষ (আয়ের ৫.৯৭%)

বার্তাবাজার /এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর