লক্ষীপুরের ১নং হামছাদী ইউপি ছবিলপুর গ্রামের খলিফা বাড়ীর ছেলে মিজান হত্যার প্রতিবাদে শুক্রবার সকাল ১১টায় ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে লক্ষীপুরের বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ মানববন্ধন করেন।
হাসান আল মেহেদীর সঞ্চালনায় উক্ত মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন নিহত মিজানের ছোট ভাই আরিফ হোসেন।তিনি বলেন,আমার ভাইকে আমরা হারিয়েছি,আমরা চাই না আর কেউ তার ভাই-বোন বা প্রিয়জনকে হারাক। পুলিশ ৩জনকে গ্রেফতার করলেও মামলার বাদী হিসাবে,থানায় গেলেও আসামী দের দেখতে দেয় না। আমি অতি দ্রুত আমার ভাইয়ের খুনের বিচার চাই।
এ সময় বক্তব্য রাখেন, ছাত্র নেতা আতিকুর রহমান মাসুদ, লক্ষ্মীপুর জেলা সমিতি সাধারণ সম্পাদক ফয়সাল হোসেন সুমন মোল্লা, ফারুক হোসেন, সাংবাদিক ইমরান প্রমুখ।
বক্তারা বলেন, মিজান হত্যার বিচার হবে না কেন? মিজান হত্যার বিচারের জন্য আমরা আরও জোরালো আন্দোলন করবো।
উল্লেখ্য গত ৫ই জানুয়ারী তার কর্মস্থল বনানী একটি রেস্তোরাঁ থেকে তার বাসা শেওড়া ফেরার পথে অপহরন হন এবং পরেরদিন ভোর ৪টায় তার লাশ পাওয়া যায় হাতিরঝিলে।
বার্তাবাজার /এইচ.আর