সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগী একজন

সারাদেশে গত ২৪ ঘণ্টায় অর্থাৎ ১৬ জানুয়ারি সকাল ৮টা থেকে ১৭ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত মাত্র একজন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ঢাকার বাইরে ময়মনসিংহ বিভাগের একটি হাসপাতালে এ রোগী ভর্তি হন।

চলতি বছরের ১ থেকে ১৭ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত সারাদেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে ১৫৩ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২৭ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি ২৬ জন।

ভর্তিকৃত রোগীদের মধ্যে রাজধানী ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ২২ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ৪ জন।

ঢাকার হাসপাতালের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জন, স্যার সলিমুল্লাহ হাসপাতালে ৭ জন, ঢাকা শিশু হাসপাতালে ২ জন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ৪ জন, মুগদা মেডিকেল কলেজে একজন ও বেসরকারি হাসপাতালে দুই জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। রাজধানীর বাইরে ঢাকা বিভাগে ২ জন ও ময়মনসিংহ বিভাগের হাসপাতালে ২ জন চিকিৎসাধীন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর