কুড়িগ্রামে গত কয়েক সপ্তাহ থেকে শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। দেশের উত্তরের এ জনপদে টানা শৈতপ্রবাহের কারণে জন-জীবনে বিপর্যস্ত নেমে এসেছে। গতকাল বৃহঃবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে এসেছে।
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার কৃষি আবহাওয়া অফিস সুত্রে জানা গেছে, গত ২ সপ্তাহ ধরেই কুড়িগ্রাম জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ চলছে।
গত সপ্তাহে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ০৯ দশমিক ৮ ডেগ্রী সেলসিয়াস এবং সর্বোচ্চ ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। সকালে বাতাসের আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ এবং সন্ধ্যার পর ছিল ৭০ শতাংশ। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে আসায় বেশি শীত অনুভূত হচ্ছে বলে জানান এ আবহাওয়া অফিস।
আবহাওয়া পূর্বাভাস উল্লেখ করে আবহাওয়া অফিসের এক কর্মকর্তা বলেন, আগামী কয়েক দিন কুড়িগ্রামের তাপমাত্রা এরকম থাকবে,তারপর শৈত্যপ্রবাহ কেটে যাবে।
এদিকে শৈত প্রবাহের কারণে,জেলার অল্প আয়ের খেটে খাওয়া মানুষজন আরো বিপাকে পড়েছেন। লোকজন কাজ ছাড়া বের হচ্ছেন না ঘরের বাইরে।
শীতের কারণে সব থেকে বিপাকে পড়েছেন, এ জেলার চরের মানুষজন ,অনেকে প্রয়োজনীয় শীত নিবারণে পোশাক ও কম্বল পায় নি বলে অভিযোগ করেন। জেলা প্রশাসন সুত্রে জানা যায়,জেলার মানুষদের জন্য পর্যাপ্ত পরিমানে কম্বল রয়েছে,পর্যায় ক্রমে এসব বিতরণও চলছে।
এদিকে শীতের কারণে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে অর্ধশত শিশু শীতজনিত রোগের কারণে ভর্তি রয়েছে।
ভিডিও আসছে…..
বার্তাবাজার/এমকে