ঘাটাইলে বিল থেকে ৬ বছরের শিশুর লাশ উদ্ধার

শুক্রবার সকালে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘী এলাকায়শোলাকুড়া গ্রামে বিল থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিশুটি হলো শোলাকুড়া গ্রামের আব্দুর রহিম মুন্সির ছেলে মেহের আলী (৬)।

সাগরদিঘী পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্ত মো. জাকির হোসেন জানান, বৃহস্পতিবার সন্ধায় শিশু মেহের আলী তার মামা শামিম(১৩) এর সাথে খেলতে যায়। কিন্তু মেহের আলী রাতে আর ফিরে আসেনি।

রাতে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পর দিন সকালে বাড়ির পাশে শোলাকুড়া বিলে শিশুটির মৃত লাশ পাওয়া যায়।
এ দিকে ঘটনার পর থেকে মামা শামিমসহ তার পিতা মাতা পলাতক রয়েছে। শিশুটির লাশ ময়না তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে বলেও জানান তিনি।

বার্তাবাজার /এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর