নওগাঁ জেলা পুলিশের মাদক, বাল্যবিবাহ, জঙ্গীবাদ, ইভটিজিং বিরোধী সমাবেশ এবং ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে জেলার মান্দা উপজেলার মৈনম ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটি এবং মৈনম ইউনিয়ন পরিষদের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মৈনম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইয়াছিন আলী রাজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদক, বাল্যবিবাহ, জঙ্গীবাদ, ইভটিজিং বিরোধী বক্তব্য প্রদান করেন নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাবিবুল হাসান সহকারী কমিশনার (ভূমি) মান্দা, মান্দা উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, মান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মোজাফফর হোসেন সহ স্থানীয় আওয়ামীলীগ এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ ।
অনুষ্ঠানে বক্তারা মাদক, বাল্যবিবাহ, জঙ্গীবাদ, ইভটিজিং বিরোধী এবং এর প্রতিকাররের বিভিন্ন বিষয় উলেখ করে বক্তব্য রাখেন ।
বার্তাবাজার /এইচ.আর