পাবনায় জাতীয় কবি বন্দে আলী মিয়া’র ১১৪ তম জন্ম বার্ষিক অনুষ্ঠিত

আজ পাবনায় জাতীয় কবি বন্দে আলী মিয়া’র ১১৪ তম জন্ম বার্ষিক অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে সকালে শহরের রাধানগর নারায়নপুরে কবিকুঞ্জের পাশে অবস্থিত কবি’র সমাধীস্থলে (কবরস্থানে) পুষ্পস্তবক অর্পণ করা হয়।

কবি বন্দে আলী মিয়া স্মরণ পরিষদ ও শুভ সংঘ সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য দান করে। এ ছাড়া কবি’র স্মরণ পরিষদের উদ্যেগে বিকেলে কবিতা আবৃতি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আমাদের ছোট গাাঁয়ে ছোট ছোট ঘর; থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই; এক সাথে খেলি আর পাঠ শালে যাই। শিশু সাহিত্যিক, সাট্যকার ও গীতিকার কবি কন্দে আলী মিয়া’র ‘‘আমাদের গ্রাম’’ আজও পাঠ্য বইয়ে পঠিত হয়।

বার্তাবাজার /এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর