কিংবদন্তী অভিনেত্রী পাবনার মেয়ে সুচিত্রা সেনের মৃত্যুবার্ষিকী পালন

বিনম্র শ্রদ্ধায় বাংলা চলচ্চিত্র কিংবদন্তী অভিনেত্রী পাবনার মেয়ে সুচিত্রা সেনের মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। আজ সকালে শহরের গোপালপুর মহল্লায় হিমসাগর লেনে মহানায়িকার পৈতৃক বাড়িতে তার ভাস্কর্যে পুষ্পবক অর্পন করা হয়।
জেলা প্রশাসনের আয়োজনে বের করা হয় শোকর‌্যালী। শোকর‌্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন গার্লস হাই স্কুলের সামনে শেষ হয়।

র‌্যালিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কবীর মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক শাহেদ পারভেজ, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ,সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ ও বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের আয়োজনে, পাবনা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় স্মরণ সভায় সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি এম সাইদুল হক চুন্নু’র সভাপতিত্বে প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় হাই সহকারি কমিশনার রাজশাহী সঞ্জীব কুমার ভাটি।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্তি পুলিশ সুপার (পদন্নেতিপ্রাপ্ত পুলিশ সুপার ) গৌতম কুমার বিশ্বাস, পাবনা প্রেসক্লাবের সভাপতি শিবজিত নাগ প্রমুখ ।

বার্তাবাজার /এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর