ইজতেমার দ্বিতীয় পর্বের শুরুতে ১ জনের মৃত্যু

টঙ্গীর তুরাগ তীরে ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয়েছে আজ ভোরে। এতে যোগ দিতে এসে একজন অসুস্থ হয়ে মারা গেছেন।

বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে আলাউদ্দিন নিজ খিত্তায় অসুস্থ হয়ে পড়েন। এরপর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইজতেমা ময়দানের পুলিশ কন্ট্রোল রুমে দায়িত্বরত গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার মো. মনজুর রহমান তাঁর মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

মৃত কাজী আলাউদ্দিন (৬৬) সুনামগঞ্জ জেলার লক্ষ্মীপুর চাঁনপুর এলাকার হযরত আলীর ছেলে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর