ঢাকা বিভাগের শ্রেষ্ঠ এসএমসি সভাপতি আলফাডাঙ্গার মশিয়ার রহমান

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০১৯ এর ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ৪২নং চরকাতলাসুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির (এসএমসি) সভাপতি মো. মশিয়ার রহমান ঢাকা বিভাগের মধ্যে শ্রেষ্ঠ এসএমসি সভাপতি নির্বাচিত হয়েছেন।

গত ১৫ জানুয়ারি ঢাকা বিভাগীয় উপপরিচালকের কার্যালয় থেকে বিভাগীয় কমিশনার ও বাছাই কমিটির সভাপতি মো. মোস্তাফিজুর রহমান,পিএএ এবং বিভাগীয় উপপরিচালক ও বাছাই কমিটির সদস্য সচিব মো. ইফতেখার হোসেন ভুঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তালিকা প্রকাশ করা হয়।

জানা যায়, মো. মশিয়ার রহমান ২০১৩ সাল থেকে একটানা চরকাতলাসুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসির সভাপতির দায়িত্ব গ্রহণের পর থেকে বিদ্যালয়ের ঝড়ে পড়া রোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণসহ শিক্ষার গুণগত মানোন্নয়ন,শতভাগ পাশ ও বিদ্যালয়ের উপস্থিতি সন্তোষজনক পর্যায়ে নিয়ে যান।এছাড়া বিদ্যালয়ে সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলেন।

তার এ সাফল্যে ফরিদপুর এবং আলফাডাঙ্গাবাসী অভিনন্দন জানিয়েছেন।

বার্তাবাজার /এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর