দীর্ঘ চার বছর পর হল কমিটি পেতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগ। চলতি বছরের ফ্রেব্রুয়ারি মাসের ৫ তারিখ হল সম্মেলন হবে বলে জানিয়েছেন রাবি শাখা ছাত্রলীগ কমিটির বর্তমান সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু। এবারের সম্মেলনে প্রথমবারের মতো ছাত্রী হলে কমিটিও দেয়া হবে জানান তিনি।
এ বিষয়ে রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলেন, আমি এবং আমার সভাপতি দীর্ঘদিন ধরে চাচ্ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের হল কমিটি দিতে। তারই ধারাবাহিকতায় আমরা কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশ মোতাবেক আগামী মাসের ৫ তারিখ হল সম্মেলনের জন্য প্রত্যেক হলের সকল পদপ্রত্যাশীদর আগামী ১৮-০১-২০১০ থেকে ৩০-০১-২০২০ এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দপ্তর সম্পাদক ও উপ-দপ্তর সম্পাদক বরাবর জীবনবৃত্তান্ত জমা দেওয়ার জন্য আহবান জানিয়েছি। এছাড়া এবারই প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ের মেয়েদের হলগুলোতেও কমিটি হতে যাচ্ছে।
প্রসঙ্গত, ২০১৫ সালের ২২ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হল মাঠে একসঙ্গে ৮ টি হল শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সম্মেলনের পরদিন ২৩ নভেম্বর তিনটি এবং ২৪ নভেম্বর চারটি হলের কমিটি ঘোষণা করা হয়।
বার্তাবাজার/কেএ