চট্টগ্রামে ৭০০ পিস ইয়াবা সহ এক যুবককে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার(১৬ জানুয়ারী) সকাল নয়টার দিকে নগরীর কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গী বাজার এলাকায় ৭০০ পিস ইয়াবাসহ আশিকুল ইসলাম আশিক (২০) নামে এক যুবককে গ্রেফতার করা হয় বলে জানান মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের এসআই মোহাম্মদ শাহ জালাল চৌধুরী।
গ্রেফতার আশিকুল ইসলাম আশিক কক্সবাজার জেলা চকরিয়া থানার বরইতলী ইউনিয়নের ৭নং ওয়ার্ড মছনীয়াকাটার মোস্তাক আহম্মদের ছেলে।
মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের এএসআই মনির হোসেন জানান, গ্রেফতার আশিকুল ইসলাম দীর্ঘদিন যাবত ইয়াবা ব্যবসা করে আসছিল। তাকে গ্রেফতার করতে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে ফিরিঙ্গী বাজার এলাকায় অভিযান চালিয়ে ৭ শত পিস ইয়াবাসহ আশিকুল ইসলাম আশিককে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আশিকের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে বলে জানান গোয়েন্দা(উত্তর) পুলিশের এএসআই মনির হোসেন।
বার্তাবাজার/এইচ.আর