রামেক হাসপাতালে হাজতির মৃত্যু

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে এক হাজতির মৃত্যু হয়েছে। তিনি ১৫ দিন ধরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় বৃহস্পতিবার মৃত্যু মারা যান। মৃত হাজতির নাম শম্ভু রায় (৬০)। নগরীর পবা থানার শিরলিয়া গ্রামের মৃত রবি রায়ের ছেলে।

রামেক হাসপাতাল সূত্রে জানা যায়, মাদক মামলায় গ্রেফতার হয়ে এক বছরেরও বেশি সময় ধরে তিনি রাজশাহী কারাগারে বন্দি ছিলেন। বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে কর্তৃপক্ষ তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তিনি রামেক হাসপাতালের ৭ নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।

এ বিষয়ে রাজশাহী জেল সুপার গিয়াস উদ্দিন বলেন, একজন হাজতির মৃত্যু হয়েছে। সে মাদক সেবন এবং বিক্রি মামলার আসামি। মাদক মামলায় গত ১ অক্টোবর ২০১৯ সাল থেকে রাজশাহী কারাগারে বন্দি ছিলেন। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর