আলফাডাঙ্গায় মাদ্রাসার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের চান্দড়া নূরানী তা’লীমুল কুরআন মাদ্রাসা ও এতিমখানায় বার্ষিক পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১১ টার দিকে চান্দড়া নূরানী তা’লীমুল কুরআন মাদ্রাসার আয়োজনে মাদ্রাসা প্রাঙ্গণে এ কৃতী সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে ২০১৯ সালের ৩য় শ্রেণির সনদ পরীক্ষায় অংশ নেয়া জিপিএ-৫ প্রাপ্ত ১৬ জন ও ৫ম শ্রেণি থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৯ জন, ২০১৯ সালের বার্ষিক পরীক্ষায় অংশ নেয়া মেধা তালিকা অনুযায়ী প্লে গ্রুপ থেকে ৩ জন, নার্সারী থেকে ৩ জন, প্রথম শ্রেণি থেকে ৩ জন, দ্বিতীয় শ্রেণি থেকে ৩ জন, চতুর্থ শ্রেণি থেকে ৩ জন, জামাতে তাইছির থেকে ২ জন, জামাতে মিজান থেকে ৩ জন, হিফজুল কুরআন- ক(১-৩০) থেকে ২ জন, হিফজুল কুরআন- ক(১-২০) থেকে ২ জন, হিফজুল কুরআন- ক(১-১০) থেকে ২ জন, হিফজুল কুরআন- খ(ক গ্রুপ) থেকে ২ জন, হিফজুল কুরআন- খ(খ গ্রুপ) থেকে ২ জন কৃতি শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেয়া হয়।

এছাড়াও ২০১৯ সালে শ্রেষ্ঠ উপস্থিত থাকা সব শ্রেণি থেকে মোট ৪০ জন শিক্ষার্থীসহ ২০ জন শ্রেষ্ঠ অভিভাবকদেরও সংবর্ধনা দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন, চান্দড়া নূরানী তা’লীমুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার মোহতামিম হাফেজ মাওলানা আমিনুল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ফরিদপুর জেলা কৃষক লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য শেখ শহীদুল ইসলাম শহীদ।

এসময় মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর