শ্রীনগরে পোষাক পরিহিত ভুয়া পুলিশ গ্রেফতার

শ্রীনগরে এসআই পদবী মর্যাদার পোষাক পরিহিত এক ভুয়া পুলিশ গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার বিকালে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. হেদায়তুল ইসলাম ভূঞা সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন ।

তিনি জানান, গত বুধবার দুপুর উপজেলার হাঁসাড়া এলাকা থেকে ভূয়া পুলিশ সবুজ সরদার (২৯) কে গ্রেফতার করা হয়। সে আলমপুর-বাড়খালী রাস্তার মধ্যবর্তী ¯স্থানে আরো দুই সঙ্গীসহ চেকপোষ্ট বসিয়ে মোটরসাইকেল ছিনতাই করে পালিয়ে যাচ্ছিল।

শ্রীনগর থানা পুলিশ আরো জানায়, সবুজ শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার আব্দুল মালেক সরদাররে ছেলে। সবুজের নামে বিভিন্ন থানায় ছিনতাই, ডাকাতি, মাদকসহ ৫টি মামলা রয়েছে।

বুধবার সকালে সে জাজিরা থেকে মাওয়া আসে। সেখানে তার সাথে আরো দুই সহযাগী যোগ দেয়। সেখান থেকে তারা দোহার এলাকার একটি ট্রলারে উঠে ইয়াবা সেবন করে, সবুজ পুলিশের পোষাক পরিধান করে।

দুপুরের আগে তারা দোহার এলাকায় একটি প্রাইভেট কারের গতি রোধ করে দুটি ব্যাগ, মোবাইল ফোন সেট, স্বর্ণালংকার ও পাসপোর্ট হাতিয়ে নেয়। ছিনতাইয়ের স্বীকার সাদি প্রবাসী বাচু মোল্লা তার পরিবার নিয়ে সাদি আরব যাওয়ার জন্য বিমানবন্দর যাছিলেন।

পরে পুলিশের পোষাকধারী ছিনতাইকারী চক্রটি শ্রীনগর উপজেলার বাড়খালী আলমপুর সড়কের মধ্যবর্তী ¯স্থানে চেকপোষ্ট বসায়। এসময় তারা মাটরসাইকলের কাগজপত্র দেখার নাম করে একটি মাটরসাইকেল ছিনতাই করে।

ছিনতাইয়ের স্বীকার সিয়াম বিষয়টি মোবাইল ফোনে জানালে হাঁসাড়া এলাকায় লোকজন পথে ব্যারিকট সৃষ্টি করে। এসময় শ্রীনগর থানা পুলিশের দুটি টিম ওই এলাকায় অবস্থান করছিল। সবুজ শ্রীনগর থানার এসআই আব্দুল কাদিরের সামনে পরে যায়। সবুজ বুঝত পরে মাটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করে।

স্থানীয়দের সহযোগীতায় এসআই কাদির ও পিএসআই মনীষ সরকার ধাওয়া কর সাব ইন্সেপেক্টর র‌্যাঙ্ক ব্যাজধারী সবুজকে আটক করে। তার সহোযাগী দুইজন ছিনতাই করা মোটরসাইকলটি নিয়ে পালিয় যায়।

এ ঘটনায় শ্রীনগর থানায় মামলা হয়েছে। উল্লেখ্য গত ২ মাস শ্রীনগর পুলিশের পোষাক পরিহিত অবস্থায় দুটি বড় ছিনতাইয়ের ঘটনা ঘটে।

বার্তাবাজার/এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর