যুক্তরাষ্ট্র দূতাবাস বন্ধ থাকবে রোববার

শান্তিতে নোবেলজয়ী মার্কিন নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের জন্মদিন উপলক্ষে আগামী রোববার (১৯ জানুয়ারি) ঢাকার মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস বন্ধ থাকবে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৯ জানুয়ারি মার্কিন দূতাবাসের কনস্যুলার সেকশন, আর্চার কে ব্লাড লাইব্রেরি ও অ্যাডুকেশন ইউএসএ স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টারসহ আমেরিকান সেন্টার বন্ধ থাকবে। মার্টিন লুথার কিং জুনিয়রের জন্মদিনে আমেরিকায় জাতীয় ছুটি পালন করা হবে।

তবে দূতাবাস বন্ধ থাকলেও যুক্তরাষ্ট্রের নাগরিকদের জরুরি সেবা দেয়া হবে। তাদের জরুরি সেবার জন্য ৫৫৬৬-২০০০ নম্বরে ফোন করতে বলা হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর