ইজতেমায় যাবার পথে বগুড়ায় ট্রাক চাপায় প্রাণ হারালো বৃদ্ধ সাইদার

বগুড়ার শেরপুরে ট্রাকচাপায় সাইদার রহমান নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার ধনকুন্ডি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গাইবান্ধা থেকে বাসে ক‌রে ঢাকা যাবার প‌থে বগুড়ার ধনকুন্ডি এলাকার একটি হোটেলে যাত্রা বিরতি দিলে পাশের মসজিদে নামাজ আদায় শেষে মহাসড়ক পারাপারের সময় একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন তি‌নি।

শেরপুর থানার ওসি হুমায়ুন কবির ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে‌ছেন।

বার্তাবাজার/এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর