ঋণ পরিশোধের বিনিময়ে মেয়েকে ধর্ষণে সহায়তাকারী সেই বাবা গ্রেফতার

রাজধানীর কামরাঙ্গীরচরে ঋণ পরিশোধের বিনিময়ে কিশোরী মেয়েকে ধর্ষণের সহযোগিতা করার অভিযোগে মেয়ের বাবাকে লিটনকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার মধ্যরাতে লিটনকে কামরাঙ্গীরচরের বেটরিয়া ঘাট এলাকা থেকে গ্রেফতার করা হয়।

কামরাঙ্গীরচর থানার পরিদর্শক (তদন্ত) মোস্তফা আনোয়ার জানান, ধর্ষণের অভিযোগে স্থানীয় মুরগি ব্যবসায়ী আবুল হোসেনকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

পুলিশ কর্মকর্তা আরও জানান, এ কিশোরীর মা দেশের বাইরে থাকেন। তার বাবা আবুলকে মুরগি সরবরাহ করতেন। ব্যবসা সূত্রে বছরখানেক আগে তিনি আবুলের কাছ থেকে টাকা ধার দেন। সময়মতো দেনা শোধ না করায় লিটনের কিশোরী মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ার প্রস্তাব আবুল দিলে তিনি রাজি হন।

মেয়েটি রাজি না হওয়ায় তার বাবা লিটন তাকে মারধর করত। দীর্ঘদিন ধরে এক প্রকার বন্দি করে রেখে এ সম্পর্ক চালিয়ে আসতে বাধ্য করা হচ্ছিল।

সম্প্রতি নির্যাতনের মাত্রা বেড়ে যাওয়ায় ওই কিশোরী প্রতিবেশী এক নারীর কাছে ঘটনা খুলে বললে তিনি ৯৯৯ ফোন করেন। পুলিশ ফোন পেয়ে রাতেই কিশোরীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর