নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নে অভিযান চালিয়ে ১৫জন জুয়াড়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। এসময় তাদের কাছ থেকে ২৬০০টাকা জব্দ করা হয়।
বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা হচ্ছেন, ধানসিঁড়ি ইউনিয়নের নলুয়া ভূঁইয়ারহাট এলাকার বাসিন্দা জসিম উদ্দিন, মহিন উদ্দিন, ইব্রাহিম খলিল, আলা উদ্দিন, রুবেল হোসেন, জামাল উদ্দিন, দিদার হোসেন, আক্তার হোসেন, আব্দুল আলী, সফিক উল্যা, কবির উদ্দিন, আলী আহম্মদ, হানিফ, আব্দুল খালেক ও রহিম উদ্দিন।
ডিবি পুলিশের অফিসার ইনচার্জ জানান, স্থানীয় নলুয়া ভূঁইয়ারহাট বাজারের রহিমের চা দোকানের পিছনে জুয়ার আসর চলছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় নগদ ২৬০০টাকাসহ ১৫জন জুয়াড়ীকে আটক করা হয়।
আটকৃকত সবার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।
বার্তাবাজার/এইচ.আর