মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজলার বালুচর ইউনিয়নের খাসমহল বালুচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বালুচর ক্লাস্টারের আন্ত: প্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২০ অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৬ জানুয়ারি বৃহস্পতিবার দিনব্যাপী বিদ্যালয় মাঠে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২০ বালুচর ক্লাস্টার উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা নাজমুন নাহারের সভাপতিত্বে খাসমহল বালুচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক কাজী মনিরুলইসলাম ও লতব্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: তরিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলায় ৬ ক্লাস্টারের মধ্যে বালুচর ও লতব্দী নিয়ে বালুচর ক্লাস্টার গঠিত এতে ২৪ টি স্কুল অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালুচর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি প্রধানশিক্ষক কৃষ্ণনগর এ এ এম মহসিন।
এসময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথী বিজয়ী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন।
বার্তাবাজার/এইচ.আর