লালমনিরহাটে পলিথিনে মোড়ানো নবজাতকের মৃতদেহ উদ্ধার

লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়ন এর পশ্চিম বড়ুয়া ০৬নং ওয়ার্ডে ১৬ই জানুয়ারী রোজ বৃহস্পতিবার দুপুরে এলাকাবাসী রাস্তায় একটি পলিথিন প্যাকেটে নবজাতক এর মৃতদেহ শনাক্ত করে।

এলাকাবাসী জানায় রাস্তার পাশে পলিথন ব্যাগে মোড়ানো নবজাতকের মৃতদেহ দেখতে পেয়ে তারা থানায় খবর দেয়।

এবিষয়ে লালমনিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে স্থানীয়দের সহযোগিতায় দাফন সম্পন্ন করেন।

বার্তাবাজার/এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর