সাতক্ষীরার তালা উপজেলা রাজপথের লড়াকু সৈনিক ও বজ্রকন্ঠস্বর সাবেক উপজেলা ছাত্রলীগের সফল সাধারন সম্পাদক মাহবুব হাসন মিটুকে তৃণমূলের নেতাকর্মীরা এবার উপজেলা যুবলীগের সভাপতি হিসাবে দেখতে চাই।
উপজেলা আওয়ামীলীগের জেষ্ঠ্য নেতা ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাদের সাথে কথা বলে জানা গেছে, প্রায় দুই যুগ মাহবুব হোসেন মিটুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে স্বাধীনতার স্ব-পক্ষের শক্তিকে অধিষ্টিত করতে যে অবদান রয়েছে তা সত্যিই দৃষ্টান্ত।
বঙ্গবন্ধুর আদর্শ ও জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল ও স্বপ্নের বাংলাদেশ গড়ার যে প্রত্যয় ২০৪১ সালে তা বাস্তবায়ন ত্যাগী পরিশ্রমী ও বলিষ্ট নেতা কর্মীদের গুরুত্বপুর্ন ভুমিকা অপরিহার্য। সে ক্ষেত্রে মাহবুব হোসেন মিটুর বিকল্প নেই। দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত যুবসমাজ গড়তে যুবনেতাদের অগ্রনী ভুমিকা পালন করতে হবে। তাহলেই বাংলাদেশ হবে উন্নয়নের রোল মডেল।
অনুসন্ধনে জানাগেছে, মাহবুব হোসেন মিটু উপজেলার পাটকেলঘাটা থানা সদরের মরহুম আলহাজ্ব মোহাম্মদ গোলাম হোসেনের কনিষ্ট পুত্র। ১৯৮০ সালে সম্ভ্রম মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন।
শিক্ষা জীবনে ১৯৯৬ সালে উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কুমিরা মাধ্যমিক বিদ্যালয় হতে সম্মানের সাথে এস এস সি পাশ করেই ছাত্র রাজনীতিতে হাতে খড়ি দেন।
রাজনৈতিক গুরু হিসাবে বাংলাদেশ আওয়ামীলীগের তৎকালীন কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক প্রয়াত বর্শিয়ান নেতা আব্দুল জলিলের হাত ধরেই ছাত্র রাজনীতিতে পদার্পন করেন। তৎকালীন সময় উপজেলার রাজধানী ক্ষ্যাত ৩ নং সরুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে সকলের নজর কাড়তে সক্ষম হন।
এরপর বাংলার মাটিতে স্বাধীনতার স্ব পক্ষের শক্তিকে এগিয়ে নিতে তাহার সাংগঠনিক কার্যক্রম এতটাই প্রশংসিত হয় যে দলের ছাত্রলীগের সাধারন সম্পাদকের পদটি দখল করে নিতে সক্ষম হন। এরপর এক এগারো পর্যন্ত দীর্ঘ ৯ বছর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদকের দায়িত্ব পালন কঠিন ত্যাগ স্বীকার করতে হয়েছে।
২০০১ থেকে ২০০৫ সাল জামায়াত বিএনপির শাসন আমলে ৩ ডজনের অধিক ষড়যন্র মুলক মামলার স্বীকার হয়ে জেল জুলুমকে গলার মালা পরিয়ে অসহনীয় নির্যাতন ও পুলিশি হয়রানী ছিল নিত্য নিমিত্ত ঘটনা। খবরের কাগজে প্রতিদিনেই শিরোনাম হতো তালা উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক পুলিশের খাঁচায় বন্ধী।
২০০৬ থেকে ২০০৮ পর্যন্ত তত্বাবধায়ক সরকার পর্যন্ত আওয়ামী শক্তিকে ধরে রাখতে চরম মুল্যে দিতে হয়েছে। এ বিষয়ে মাহবুব হোসন মিটু বার্তা বাজারকে জানান আমি দলের সু সময়ের কান্ডারী নই দু-সময়ের উত্তাল ঢেউয়ের মধ্যে মাঝি হয়ে শেখ হাসিনার ২০২১ সালের উন্নয়নের অগ্রযাত্রায় শরিক হতে চাই।
এ বিষয়ে তালা উপজেলা আওয়ামীলীগের কর্নধর শেখ নুরুল ইসলাম জানিয়েছেন, যুবনেতাদের মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাস মুক্ত গড়ে তোলা হবে। এ বিষয়ে সাতক্ষীরা জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান জানিয়েছেন, উপজেলার নেতৃত্ব ত্যাগী ও কর্মী বান্ধব নেতাদের মুল্যায়ন করা হবে।
বার্তাবাজার/এইচ.আর