গোপালগঞ্জের রঘুনাথপুর বাজারের ২ ব্যবসায় প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জরিমানা

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,গোপালগঞ্জ এর সহকারী পরিচালক শামীম হাসান এর নেতৃত্বে আজ বৃহস্পতিবার ১৬/০১/২০২০ইং গোপালগঞ্জ সদরের রঘুনাথপুর বাজার পরিচালিত বাজার তদারকি কালে মেসার্স মন্ডল ফার্মাসি তে এক কার্টুন পরিমাণ মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়া যায়, যা পরে জব্দ করা হয় এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫১ ধারায় ৫০০০/- টাকা জরিমানা করা হয় এবং মেসার্স ত্রিনাথ মিষ্টান্ন ভান্ডার কে মেয়াদোত্তীর্ণ কোমল পানীয় ও মূল্য তালিকা না টাঙানো র জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩০০০/- টাকা জরিমানা করা হয় এবং সতর্ক করা হয়েছে ভবিষ্যতে এই ধরনের কাজ না করতে এবং সচেতনতার জন্য লিফলেট, স্টিকার এবং অভিযোগ ফরম বিতরণ করা হয়।

অভিযান পরিচলনা করতে সহযোগিতা করে গোপালগঞ্জ সদর উপজেলার পুলিশের কর্মকর্তা গণ।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,গোপালগঞ্জ এর সহকারী পরিচালক শামীম হাসান জানান, জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গোপালগঞ্জ এর নিয়মিত বাজার তদারকি অব্যাহত থাকবে

বার্তাবাজার/এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর