৩১ ব্যাচের পুলিশ সদস্যদের মিলনমেলা

২০১৩ সালের জানুয়ারি মাসের ১৫ তারিখ এক ঝাঁক নবীন সদস্য প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে যোগদান করেন।

বুধবার ৩১ তম বিসিএস ব্যাচের বিভিন্ন ক্যাডারের সদস্যগণ ৮ম বছরে পদার্পন করেন। পেশাগত জীবনের ৭ম বছর অতিবাহিত হয়ে গেছে! দেখতে দেখতে একসময় চাকরিজীবনও শেষ হয়ে যাবে।

ছবি: সংগৃহীত

গতকাল সন্ধ্যায় ৩১ ব্যাচের পুলিশ সদস্যরা চাকরিতে যোগদানের মুহূর্তকে স্মরণীয় করে রাখতে একত্রিত হয়েছিলাম। অনেক ব্যাচমেটরা আসতে পারেননি পেশাগত ব্যস্ততার কারণে। আগামীতে নিশ্চয়ই আমরা সবাই মিলে উদযাপন করবো আরো বড় প্ল্যাটফর্মে!

৩১ ব্যাচ এগিয়ে যাক দেশমাতৃকার তরে। আগামী আরও ঋদ্ধ হোক।

(ফেসবুক থেকে সংগৃহীত)
লেখক: অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রশাসন), ওয়ারী বিভাগ, ডিএমপি, ঢাকা।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর